০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

যশোরে ৭ বছরের সৎ মেয়েকে ধর্ষণচেষ্টা সৎ বাবা গ্রেপ্তার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫০৬

যশোরে সাত বছরের সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, চার বছর আগে পারিবারিক অমতে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হলে তার মা শহিদুল ইসলামকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে শিশুটি তার মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতেই বসবাস করে আসছিল।
অভিযোগে বলা হয়, গত ১৮ অক্টোবর ভোর সাড় ৫টার দিকে শিশুটির মা শৌচাগারে গেলে ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান শহিদুল। শিশুটির চিৎকারে মা দ্রুত ঘরে ফিরে এলে শহিদুলকে হাতেনাতে ধরে ফেলেন এবং ঘটনার কারণ জানতে চান।
পরবর্তীতে এ ঘটনা নিয়ে পারিবারিক তীব্র বিবাদের জেরে শিশুটির মা সন্তানকে নিয়ে তার বাপের বাড়ি চলে যান। ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত শহিদুল ইসলাম স্থানীয় মাতব্বরদের নিয়ে সালিস-বৈঠকের মাধ্যমে মীমাংসার অপচেষ্টা চালান।
অবশেষে সালিসে বিচার না পেয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বাধিক পঠিত

নান্দনিক সাজসজ্জায় দর্শনার্থীদের নজর কেড়েছে মাধবপুরের দুর্গাপ্রতিমা

যশোরে ৭ বছরের সৎ মেয়েকে ধর্ষণচেষ্টা সৎ বাবা গ্রেপ্তার

আপডেট: ০৬:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬