যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হককে দেখতে গেছেন স্থানীয় তিন সংসদ সদস্য।
হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোকতার আলী।
এ সময় তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং গাজী এনামুল হকের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
এদিকে, নিজের দ্রুত সুস্থতা কামনায় মনিরামপুরবাসীসহ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।




















