০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ি ফিরলেন ৩ হাজারের বেশি পর্যটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫০২

সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় সাজেক থেকে নিরাপদে খাগড়াছড়িতে ফিরেছেন তিন হাজারের বেশি পর্যটক। বৃহস্পতিবার দুপুর দেড়টার মধ্যে ছোট-বড় দেড় শতাধিক যানবাহনে করে তাঁরা খাগড়াছড়ি শহরে পৌঁছান।

অবরোধের প্রথম দিন হওয়ায় পথে বিভিন্ন স্থানে বাধার আশঙ্কা ছিল পর্যটকদের মধ্যে। তবে সেনাবাহিনীর নিরাপত্তা স্কটে পর্যটকবাহী যানবাহনগুলো নির্বিঘ্নে খাগড়াছড়িতে পৌঁছায়। পরে পর্যটকেরা বাসসহ বিভিন্ন যানবাহনে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে খাগড়াছড়ি ত্যাগ করেন।

সাজেক কাউন্টার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার মধ্যে শতাধিক ছোট-বড় যানবাহন সেনাবাহিনীর নিরাপত্তা স্কটে সাজেক থেকে খাগড়াছড়িতে পৌঁছেছে।

সাজেক কাউন্টারের আরিফুল ইসলাম বলেন, বারবার অবরোধের কারণে সাজেকের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনের শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ফিরে আসা পর্যটকেরা জানান, অবরোধকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছিল। তবে সেনাবাহিনীর নিরাপত্তায় তাঁরা নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছাতে পেরেছেন। এখন নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন তাঁরা।

সর্বাধিক পঠিত

ডেঙ্গু আক্রান্ত কৃষক দল সভাপতি আমিরুলকে দেখতে হাসপাতালে নুরুজ্জামান লিটন

সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ি ফিরলেন ৩ হাজারের বেশি পর্যটক

আপডেট: ০৪:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬