০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৫০২

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মো. আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই ব্যক্তি পালিয়ে যান।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক ও উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলমসহ পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান।

গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

এ ঘটনায় চোরাচালানবিরোধী আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল কেনাবেচা, পুলিশ কনস্টেবলসহ আটক ৫

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১

আপডেট: ০৫:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬