০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আবরার হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫১০

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদ আমলের একটি চরম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি জানিয়েছেন, হত্যাকাণ্ডের সাত বছর পেরিয়ে গেলেও মামলাটির এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বর্তমানে মামলাটি আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) আবরার ফাহাদ হত্যার সাত বছর পূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, মামলাটির দ্রুত শুনানি এগিয়ে নেওয়ার বিষয়টি মূলত আসামিপক্ষের ওপর নির্ভর করছে। তবে চূড়ান্ত শুনানিতে সব আসামির সাজা বহাল রাখার পক্ষে রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ চেষ্টা থাকবে।

মামলাটিতে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় দেন। রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তবে বিচারিক আদালতে ২৫ আসামির সাজা হওয়ার পরও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বর্তমানে আপিল বিভাগে মামলাটির চূড়ান্ত শুনানি হওয়ার অপেক্ষায় রয়েছে।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল, ভিন্নমতের কারণে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। আদালত আরও উল্লেখ করেন, নিজেদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়া অভিযুক্তরা এ হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না।

সর্বাধিক পঠিত

যবিপ্রবির ১৬ শিক্ষার্থী পেলেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনয়ন

আবরার হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল

আপডেট: ০৫:০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬