০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

শার্শায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০৮

যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ আবু সাঈদ (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটক আবু সাঈদ শার্শা উপজেলার রাজনগর গ্রামের মনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে রাজনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুবেল ব্যাপারীর বাড়ির সামনে শালতা থেকে শাড়াতলা বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে আবু সাঈদকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটকের সময় তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পোটলায় থাকা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক আবু সাঈদসহ পলাতক আরও দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

নড়াইলে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা,

শার্শায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক

আপডেট: ০৩:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬