০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

খুলনায় ছেলের পর বাবাকে গু*লি করে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০৯

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে একই এলাকায় কুপিয়ে হত্যা করা হয়েছিল তার ছেলে জয় ঢালী (২৭)কে। দেড় মাসেরও কম সময়ের ব্যবধানে বাবা-ছেলের হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দূর্জনীমহল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আক্তার ঢালী ওই এলাকার মৃত মতলব ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে দূর্জনীমহল এলাকার সামনে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার দেড় মাসেরও কম সময়ের মধ্যে এবার গুলিতে প্রাণ গেল তার বাবার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত ১৫ আগস্ট চার থেকে পাঁচজন হেলমেট পরিহিত দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে জয় ঢালীর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

এদিকে সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন আক্তার ঢালী। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, দুর্বৃত্তদের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পরপর বাবা ও ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তবে দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সর্বাধিক পঠিত

নড়াইলে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা,

খুলনায় ছেলের পর বাবাকে গু*লি করে হত্যা

আপডেট: ০৩:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬