০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫২৪

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে একটি যৌথ বিক্ষোভকারী দল। এ সময় ব্যারিকেড অতিক্রমের চেষ্টাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

শনিবার (৩ অক্টোবর) ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ ও ভারতের রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দুপুরে কলকাতার শিয়ালদহ রেলস্টেশন থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী-সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের অর্ধশতাধিক সমর্থক অংশ নেন। মিছিলটি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হলে নিরাপত্তার কারণে মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় কলকাতা পুলিশ।

একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করে ডেপুটি হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। এতে ডেপুটি হাইকমিশনসংলগ্ন ব্যস্ত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশের বাধায় বিক্ষোভকারীরা শেষ পর্যন্ত ডেপুটি হাইকমিশনের সামনে পৌঁছাতে পারেননি। পরে ডেপুটি হাইকমিশন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মিশন চত্বরে প্রবেশ করে।

প্রতিনিধি দলটি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে একটি স্মারকলিপি ডেপুটি হাইকমিশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

স্মারকলিপি দেওয়ার পর বিক্ষোভকারীরা কিছুক্ষণ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা ডেপুটি হাইকমিশন এলাকা ত্যাগ করেন।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল কেনাবেচা, পুলিশ কনস্টেবলসহ আটক ৫

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি

আপডেট: ১০:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬