১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাসহ গ্রেপ্তার ৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৮

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক নেতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ক্যান্টনমেন্ট ও বেইলি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন শাহ আলম অনিক ও মো. শাহরিয়ার। এর আগে মো. মামুন, আসলাম ও মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিবিপ্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহ আলম অনিক মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক। সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, রোববার দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে তাকে এক নম্বর আসামি করা হয়েছে। নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলায় তাকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

এ ছাড়া ভাসানটেক বস্তি এলাকা থেকে মো. মামুন এবং মজুমদার মোড় এলাকা থেকে আসলাম ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, শাহ আলম অনিক একসময় ছাত্রলীগ ও পরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম মহাসচিব হিসেবে পরিচয় দিতেন। ৫ আগস্টের পর তিনি ‘কিলার ইব্রাহিমের’ দলে যোগ দেন এবং সেখানে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সালমান মুক্তাদিরের অভিযোগ, দুই ট্রাকে করে লোকজন এসে তার স্টুডিওতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হামলা ও ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন। একই সঙ্গে হামলার পেছনে চাঁদাবাজির অভিযোগও তোলেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে স্টুডিওটি তৈরি করেছিলেন সালমান মুক্তাদির। হামলার সময় স্টুডিওটির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।

ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় করা মামলায় হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে ডিবি। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটে সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও হামলায় জড়িত অন্যদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল কেনাবেচা, পুলিশ কনস্টেবলসহ আটক ৫

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাসহ গ্রেপ্তার ৫

আপডেট: ০৯:৩৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬