১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

যশোরে একদিনে তিনজনের আত্মহত্যা:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১৯

যশোরে বিভিন্ন কারণে বিষাদ ও অভিমানে একদিনেই তিন ব্যক্তি আত্মহত্যা করেছেন। বিষাক্ত ট্যাবলেট, কীটনাশক পান এবং গলায় গামছা পেঁচিয়ে পৃথক তিনটি ঘটনায় একজন পুরুষ ও দুজন নারী নিজেদের জীবন শেষ করে দেন। রোববার জেলার কেশবপুর, যশোর সদর এবং চৌগাছা উপজেলায় এ মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

পারিবারিক কলহের জেরে মির্জানগর গ্রামের মনোয়ারা বেগম (৪৭) নামের এক নারী সন্ধ্যা ৬টার দিকে গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে তিনি মারা যান।
শহরের মোল্লাপাড়া এলাকায় মায়ের ওপর অভিমান করে অপু বিশ্বাস (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে তিনি ফাঁস দেন। উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাশুড়ির সাথে ঝগড়া ও পারিবারিক বিরোধের জেরে বড়খানপুর গ্রামের রুবাইয়া (২০) নামের এক গৃহবধূ বিকেল ৫টার দিকে কীটনাশক পান করেন। তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে স্থানাস্তর করা হয়। রাত ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল কেনাবেচা, পুলিশ কনস্টেবলসহ আটক ৫

যশোরে একদিনে তিনজনের আত্মহত্যা:

আপডেট: ০৯:৩৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬