০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৪

যশোরে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে নতুনহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার পরনের লুঙ্গির ভেতরে বিশেষ কায়দায় কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন শহিদুল ইসলাম শহিদ (৩২)। তিনি বেনাপোলের নামাগ্রাম বাওড়কান্দা গ্রামের বাসিন্দা।
ডিবির এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একজন মাদক ব্যবসায়ী নতুনহাট এলাকায় অবস্থান করছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লুঙ্গি পরা এক ব্যক্তি তাদের দেখে পালানোর চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়। তল্লাশির পর দেখা যায়, লুঙ্গির ভেতরের অংশে কসটেপ দিয়ে পেঁচিয়ে গাঁজা লুকিয়ে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, শহিদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। তিনি এভাবে গাঁজা বহন করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫