০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৭

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে কারাভোগ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২৫ মিনিটে ভারতের হরিদাসপুর সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাঁদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা দুই নারী হলেন—নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের বি এম ল্যাবুর মেয়ে লাবনী বিশ্বাস এবং নড়াইল সদর উপজেলার মহিষখোলা এলাকার জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভালো কাজ ও জীবিকার আশায় ২০২৪ সালের ৪ আগস্ট দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন তাঁরা। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হলে কর্ণাটকের বেঙ্গালুরুর বোম্মানাহাল্লি থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়। স্থানীয় আদালতের বিচারিক প্রক্রিয়া শেষে তাঁদের কারাভোগ করতে হয়।

সাজা শেষ হওয়ার পর দুই নারীকে বেঙ্গালুরুর বালামন্দির চাইল্ড হোমে রাখা হয়। পরবর্তীতে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের বাংলাদেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার বিকেলে বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় প্রত্যাবাসনের সময় ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশের সদস্য, ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার এবং বোম্মানাহাল্লি থানার একজন সাব-ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও ৪৯ বিজিবির কর্মকর্তারা তাঁদের গ্রহণ করেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে দুই নারীকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট পোর্ট থানায় পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, আইনি আনুষ্ঠানিকতা শেষে তাঁদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, দুই নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে দুই নারীকে নিরাপত্তার জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের শেল্টার হোমে রাখা হবে।

সর্বাধিক পঠিত

যশোরে ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ব্যবসায়ীর ২ বছরের কারাদণ্ড

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী

আপডেট: ০৯:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬