০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কয়রায় সুপেয় পানির সংকট মোকাবিলায় ৪০০ পরিবার পেল পানির ট্যাংক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১২

খুলনার কয়রায় সুপেয় পানির সংকট মোকাবিলা এবং বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে ৪০০ অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের হারুনগাজীর মোড়সংলগ্ন এলাকায় এসব ট্যাংক বিতরণ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের স্কেল এলএলএ প্রকল্পের ‘যাকাত’ তহবিলের আওতায় প্রতিটি পরিবারকে দুই হাজার লিটার ধারণক্ষমতার একটি করে পানির ট্যাংক দেওয়া হয়।

বিতরণ করা ট্যাংকের মধ্যে কয়রা সদর ইউনিয়নে ২২৯টি এবং মহারাজপুর ইউনিয়নে ১৭১টি দেওয়া হয়েছে। বৃষ্টির পানি সংরক্ষণ করে দৈনন্দিন কাজে ব্যবহার এবং শুষ্ক মৌসুমে সুপেয় পানির সংকট কিছুটা লাঘব করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে পানির ট্যাংক তুলে দেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।

এ সময় ইয়ুথ সদস্য ফরহাদ হোসেন ও রাসেল আহমেদ, ইউপি সদস্য জামাল ফারুখ জাফরিন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. গাজীউর রহমান এবং সহকারী প্রকল্প কর্মকর্তা তৈয়েবুর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাংক পেয়ে কয়রা সদর ইউনিয়নের ৬ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা আজিবার রহমান বলেন, পানির ট্যাংক কেনা তাঁর কাছে অনেকটা স্বপ্নের মতো ছিল। বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এতদিন দূর থেকে পানি কিনে আনতে হতো। এখন বৃষ্টির পানি সংরক্ষণ করে প্রয়োজনের সময় ব্যবহার করা যাবে। এতে পানির সংকটের পাশাপাশি বাড়তি খরচও কমবে।

মহারাজপুর ইউনিয়নের শ্যামখালী গ্রামের আমেনা খাতুন বলেন, অসুস্থ শরীর নিয়েও সংসারের কাজের পাশাপাশি তাঁকে নিয়মিত খাবার পানি সংগ্রহ করতে হতো। পানির ট্যাংক পাওয়ায় এখন বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এতে তাঁর ভোগান্তি অনেকটাই কমবে।

সর্বাধিক পঠিত

রেলের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, নজরে পরিচালক আল ফাত্তাহ

কয়রায় সুপেয় পানির সংকট মোকাবিলায় ৪০০ পরিবার পেল পানির ট্যাংক

আপডেট: ০৩:৪১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬