০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ষষ্ঠ দিনে সাদিপুরে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১০

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর এলাকায় ষষ্ঠ দিনে ব্যাপক গণসংযোগ করেছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সাদিপুর এলাকায় গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তিনি বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তরুণ, নারী ও পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাই আমার পথচলার শক্তি। মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে ১ নম্বর ওয়ার্ডকে সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ভোগের বিষয় নয়, এটি মানুষের সেবা করার দায়িত্ব। এলাকার নাগরিক সমস্যা সমাধান, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইমদাদুল হক ইমদাদ বলেন, “আমি পদ-পদবির জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে এসেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”

এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মেয়র প্রার্থীর কাছে তুলে ধরেন। তিনি তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন।

গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমদাদ ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

এ সময় বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন, শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রকাশ্য অনুসন্ধানের অনুমোদন

ষষ্ঠ দিনে সাদিপুরে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি

আপডেট: ১২:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬