১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট শুরু হতে পারে ডিসেম্বরে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫১২

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সবকিছু অনুকূলে থাকলে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায় কমিশন। তবে প্রয়োজন হলে তফসিল অক্টোবরেও ঘোষণা করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজনের লক্ষ্য রয়েছে ইসির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

সিইসি বলেন, সামনে পরীক্ষা ও দুর্গাপূজাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করতে হবে। তবে চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

তিনি জানান, নভেম্বর মাসে যাতে বার্ষিক পরীক্ষা আয়োজন না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন। নভেম্বরের পরীক্ষা এড়ানো সম্ভব হলে ডিসেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা যেতে পারে।

এ এম এম নাসিরউদ্দিন বলেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রস্তুতি থাকলেও নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে সব নিয়ন্ত্রণ ইসির হাতে থাকে না। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা রয়েছে। এ ছাড়া জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি ও উৎসবের বিষয়ও বিবেচনায় নিতে হয়। এসব বিষয় সমন্বয় করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়ে সিইসি জানান, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সিইসি আরও বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে কমিশন। নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রকিউরমেন্টের কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান সিইসি।

তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেওয়ার সুযোগ থাকবে।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে থাকলেও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পরীক্ষা, ধর্মীয় উৎসব ও অন্যান্য জাতীয় কর্মসূচির বিষয় বিবেচনায় নিতে হয়। এসব বিষয় সমন্বয় করেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ও ভোটের সময় নির্ধারণ করা হবে।

সর্বাধিক পঠিত

জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল’: রাশেদ খাঁন

সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট শুরু হতে পারে ডিসেম্বরে

আপডেট: ০৬:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬