১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

২৫ পুরিয়া হেরোইনসহ ওয়ারেন্টভুক্ত আসামি মিরাজ গ্রেপ্তার, আরেক মামলায় মুক্তার আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫১৫

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ২৫ পুরিয়া হেরোইনসহ আব্দুল্লাহ আল মিরাজ ওরফে মিরাজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মুক্তার আলী (৪৫) নামে আরও একজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মিরাজ বেনাপোলের দুর্গাপুর গ্রামের রেজাউল ইসলাম লুলুর ছেলে। পুলিশ জানায়, মিরাজের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগের পাশাপাশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অন্যদিকে আটক মুক্তার আলী (৪৫) বেনাপোলের গয়ড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে অন্য একটি মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিরাজকে আটক করে। পরে তার কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, “কোনো অপরাধীর ঠিকানা বেনাপোল হবে না। প্রত্যেক অপরাধীকে তার অপরাধের জন্য শাস্তি পেতে হবে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ আরও জানায়, বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল’: রাশেদ খাঁন

২৫ পুরিয়া হেরোইনসহ ওয়ারেন্টভুক্ত আসামি মিরাজ গ্রেপ্তার, আরেক মামলায় মুক্তার আটক

আপডেট: ০৬:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬