০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৬২, নিখোঁজ ২৮ পুলিশ সদস্যসহ ৫৭৯

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫১২

নেপালে হিমালয় ও তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় আকস্মিক পাহাড়ি ঢল ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নেপাল পুলিশের ২৮ সদস্যসহ বিভিন্ন দেশের ৫৭৯ জন এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

নেপাল পুলিশের এক কর্মকর্তা জানান, বুধবার সকালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে নেপাল পুলিশের ২৮ সদস্যও রয়েছেন।

নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ানে। এছাড়া ধাদিংয়ে ২৭, নাওয়ালপরাসি ইস্টে ২২, গোরখায় ১৯, নুওয়াকোটে ১৩, তানাহুনে ৯ এবং রাসুয়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে।

দুর্যোগের পর নিখোঁজ পর্যটকের সংখ্যাও বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ১১৩ জন নেপালি নাগরিক, ৫৪ জন মার্কিন নাগরিক এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।

উদ্ধারকারী দলগুলো দুর্গত বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রবল পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে নেপালের বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকারী দলগুলো কাজ করছে।

সর্বাধিক পঠিত

জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল’: রাশেদ খাঁন

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৬২, নিখোঁজ ২৮ পুলিশ সদস্যসহ ৫৭৯

আপডেট: ১১:১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬