১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে, ৯ লাখ ৮২ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫০৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৮২ হাজার ২৩০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫৪টি ভারতীয় শাড়ি, ১ কেজি ৫০০ গ্রাম জিরা, ২৩ কেজি ফুসকা, ৬ হাজার ২৯৫টি বিভিন্ন ধরনের ওষুধ, ১৪টি চকলেট এবং ১২৭টি প্রসাধনসামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৮২ হাজার ২৩০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

পাঁচ বছর সঙ্গে থাকলে জীবন বদলে যাবে’—গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের বিস্ফোরক অভিযোগ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে, ৯ লাখ ৮২ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আপডেট: ০৩:২১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬