১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

নামাজগ্রাম-দুর্গাপুরে পঞ্চম দিনের মতো গণসংযোগে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫০৬

বেনাপোল প্রতিনিধি: আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী নামাজগ্রাম ও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং নির্বাচনে তার পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং পৌরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন, সহসভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, যুবনেতা মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকার স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও গণসংযোগে অংশ নেন। দিনব্যাপী গণসংযোগে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সর্বাধিক পঠিত

পাঁচ বছর সঙ্গে থাকলে জীবন বদলে যাবে’—গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের বিস্ফোরক অভিযোগ

নামাজগ্রাম-দুর্গাপুরে পঞ্চম দিনের মতো গণসংযোগে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ১১:৩১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬