১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

শার্শায় ডিবির অভিযানে ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ তিনজন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫১০

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন—চুয়াডাঙ্গার জীবননগর থানার গঙ্গাদাসপুর গ্রামের রায়হানের ছেলে জহির রায়হান ওরফে রাজন (৩২), শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আমদ আলীর ছেলে শামিরুল ইসলাম (২৮) এবং একই এলাকার আব্দুল গনি মোড়লের ছেলে মহিদুল ইসলাম (৪২)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার ৯ নম্বর উলশী ইউনিয়নের ৭ নম্বর ধলদাহ ওয়ার্ডের ধলদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ জানায়, ধলদাহ বাজারে জাহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিনজনের কাছ থেকে ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

যশোর গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে শুক্রবার (২১ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

পাঁচ বছর সঙ্গে থাকলে জীবন বদলে যাবে’—গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের বিস্ফোরক অভিযোগ

শার্শায় ডিবির অভিযানে ৩৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ তিনজন আটক

আপডেট: ০৭:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬