০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

বেনাপোল স্থলবন্দরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫০৮

: যশোরের বেনাপোল স্থলবন্দরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলা বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান (তবি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী, শ্রমিক নেতা আব্দুল মজিদসহ বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতৃবৃন্দ কেক কাটেন।

সর্বাধিক পঠিত

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবি, এমএম কলেজে বিক্ষোভ

বেনাপোল স্থলবন্দরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

আপডেট: ০৫:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬