০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বেনাপোলে ৩ নম্বর ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ এর গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৫০১

বেনাপোল প্রতিনিধি:
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেনাপোল ও রাজবাড়ী গ্রামে গণসংযোগ করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহের কথা জানিয়ে এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন ইমদাদুল হক ইমদাদ। পরে তিনি ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, আগামী নির্বাচনে ভোটারদের প্রার্থীদের গুণাবলি, যোগ্যতা ও জনসম্পৃক্ততা যাচাই করে ভোট দেওয়া উচিত। তিনি বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, ভোটাররা তাদের যোগ্যতা যাচাই-বাছাই করে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। তিনি নিজেও যেন মানুষের পাশে থেকে কাজ করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান।

গণসংযোগকালে তিনি বেনাপোল পৌরসভাকে আরও উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার বিষয়ে স্থানীয়দের মতামত ও সহযোগিতা কামনা করেন।

ইমদাদুল হক ইমদাদ বলেন, একটি সুন্দর সমাজ গঠনে শিক্ষার প্রসার ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। যুবসমাজকে শিক্ষার আলোয় এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পৌরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বেনাপোল পৌর এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রাথমিক উদ্যোগ নেওয়ার প্রত্যয়ের কথা জানান।

গণসংযোগে বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল, লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, হযরত আলী, যুবনেতা মনির হোসেন এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি ও সদস্য মহসিন আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ইমদাদুল হক ইমদাদের সম্ভাব্য মেয়র প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও আগ্রহ দেখা যায়।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ৩ নম্বর ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ এর গণসংযোগ ও লিফলেট বিতরণ

বেনাপোলে ৩ নম্বর ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ এর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট: ০৯:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬