বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় গণসংযোগ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) চলমান গণসংযোগ কর্মসূচির সপ্তম দিনে স্থানীয় নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।
এ ছাড়া বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা রেজাউল ইসলাম রেজা, যুবনেতা মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো, তাদের কথা শোনা এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে এ গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে। ৩ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় শুক্রবার ছিল এ কর্মসূচির সপ্তম দিন।
স্থানীয় পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এ গণসংযোগকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা যায়।




















