০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

শার্শায় ৭ পিস ইয়াবাসহ যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫০৭

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বাগুড়ী গ্রামস্থ বেলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শরিফুল ইসলাম ঝিকরগাছা উপজেলার জগদানন্দকাটি গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি দল বেলতলা বাজার এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় শরিফুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

সাড়ে ৫ হাজার শিক্ষার্থীর দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে ট্রেনের স্টপেজ চায় যবিপ্রবি

শার্শায় ৭ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট: ১২:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬