১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
ডাকসু ও রাকসু নির্বাচনে শালিখার পাঁচ তরুণ প্রার্থী, স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্ব

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৬

দেশের জাতীয় নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। দেশের বিভিন্ন অঞ্চলের ছাত্রনেতারা এই অঙ্গন থেকেই উঠে এসে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন মাগুরার শালিখা উপজেলার পাঁচ কৃতি শিক্ষার্থী।

তথ্য অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন এবং ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন। শালিখার শিক্ষার্থীরা এবার বিভিন্ন হল সংসদের পদে প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনজন—

ছাদিক হোসেন (২০১৮-২০১৯), ভিপি পদপ্রার্থী, হাজী মুহাম্মদ মহসীন হল

মোহাম্মদ আলী সাকিব (২০১৯-২০২০), সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী, সূর্যসেন হল

রমিম হাসান (২০২০-২০২১), পাঠকক্ষ সম্পাদক পদপ্রার্থী, জিয়াউর রহমান হল

অন্যদিকে রাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন দুইজন—

আবু রায়হান (২০১৯-২০২০), এজিএস পদপ্রার্থী, মাদারবক্স হল

তানজিল হোসেন (২০২০-২০২১), জিএস পদপ্রার্থী, শেরে বাংলা এ কে ফজলুল হক হল

তাদের প্রার্থিতা ঘিরে শালিখা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও গর্বের পরিবেশ। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে চলছে আলোচনার ঝড়।

শালিখা উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আফসার উদ্দিন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শালিখার পাঁচ জন প্রার্থী হয়েছেন। আশা করি তারা বিজয়ী হয়ে ছাত্র সমাজের কল্যাণে কাজ করবেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবেন। তারা আমাদের শালিখার গৌরব।”

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয়রা তাদের প্রতি শুভকামনা জানিয়েছেন। শালিখাবাসীর প্রত্যাশা, এই তরুণরা নিজেদের মেধা, যোগ্যতা ও নেতৃত্বগুণের মাধ্যমে ডাকসু ও রাকসু নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবেন এবং শালিখা তথা মাগুরার নাম আরও উজ্জ্বল করবেন।

সর্বাধিক পঠিত

যশোরে জমি সংক্রান্ত বিরোধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন:

ডাকসু ও রাকসু নির্বাচনে শালিখার পাঁচ তরুণ প্রার্থী, স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্ব

ডাকসু ও রাকসু নির্বাচনে শালিখার পাঁচ তরুণ প্রার্থী, স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্ব

আপডেট: ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫