০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ইজিবাইক চালক গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৭

(যশোর): যশোরের কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জিল্লুর রহমান (২৯) নামে এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার নতুন মুলগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান নতুন মুলগ্রামের বদরুজ্জামান মোড়লের ছেলে। উপজেলার এক গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করার পর গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে একই গৃহবধূর দায়ের করা অপর এক মামলায় গত সোমবার (২ সেপ্টেম্বর) রাতে নতুন মুলগ্রাম বাজার থেকে জাহানপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে খলিলুর রহমান (২১) কে গ্রেফতার করেছিল পুলিশ।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিল্লুর রহমান অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ইজিবাইক চালক গ্রেফতার

কেশবপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ইজিবাইক চালক গ্রেফতার

আপডেট: ০৯:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫