১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযানে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫০৮

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ মো. ফারুক (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করে।

আটক ফারুক কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা

এ ছাড়া তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং ১ হাজার ৬৫৫ টাকা নগদ জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত স্বর্ণের বার ও অন্যান্য আলামতসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল ইমিগ্রেশনে ২টি স্বর্ণবারসহ পাসপোর্টযাত্রী আটক, জব্দ স্বর্ণের মূল্য প্রায় ২২ লাখ টাকা

যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযানে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট: ০৩:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬