০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলা, ডিএসপিসহ নিহত ৭

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫৩৪

বুধবার (২৯ জুলাই) হাঙ্গু জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) তারিক হাবিব হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালায়। নিহতদের মধ্যে ডিএসপি মুজাহিদ হুসেইনও রয়েছেন।

পুলিশের পাল্টা গুলিতে অন্তত আট হামলাকারী নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানান ডিপিও। হামলার পর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের ধরতে এলাকায় তল্লাশি ও অভিযান চালাচ্ছেন। হামলার পর চেকপোস্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তান সরকার সীমান্তবর্তী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আফগান তালেবান প্রশাসনের প্রতি বারবার আহ্বান জানিয়েছে।

তবে এই হামলার পেছনে কোন সশস্ত্র গোষ্ঠী জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

সর্বাধিক পঠিত

মাত্র ৫ লাখে অস্ট্রেলিয়া’—সামাজিক মাধ্যমে ভিসার প্রলোভন, প্রতারণার অভিযোগ

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলা, ডিএসপিসহ নিহত ৭

আপডেট: ১০:২২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬