১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৫০৮

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 16; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 273.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 39;zeissColor: bright;

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমদাদ। এ উপলক্ষে বেনাপোল পৌর ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা সদস্য সচিব মো. ইমদাদুল হক ইমদাদ।* পৌর বিএনপির সহসভাপতি মো. সাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার, ভবারবেড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, সিনিয়র সহসভাপতি মো. মাকসুর রহমান কাক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম এবং নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইয়ার আলী।

* যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান মির্জা, মো. জনি হায়দার, সদস্য মো. মফিজুর রহমান পিন্টু, মো. বিপ্লব হোসেন, সাবেক ছাত্রনেতা মো. মিজান পারভেজ, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুজ্জামান সনি ও মো. তুহিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, **“আমরা সংসদ সদস্য হারিয়েছি। তবে বেনাপোল পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব।”**
তারা আরও উল্লেখ করেন যে, মো. ইমদাদুল হক ইমদাদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে অত্যন্ত সক্রিয় এবং বিভিন্ন রাজপথের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং বেনাপোল বলফিল্ড মাঠে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন।
“বেনাপোল পৌরসভার উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, রাস্তাঘাটসহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে একজন তরুণ ও ত্যাগী নেতৃত্বের প্রয়োজন। এ ক্ষেত্রে মেয়র হিসেবে মো. ইমদাদুল হক ইমদাতকে নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।”

সভা শেষে বক্তারা পুনর্ব্যক্ত করেন যে, দলীয় মনোনয়ন পেলে ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তার বিজয়ের জন্য মাঠে কাজ করবেন।

সর্বাধিক পঠিত

মিঠাপুকুরে সরকারি রাস্তা উদ্ধার না হওয়ায় ক্ষোভ, এসিল্যান্ডের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ০৯:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬