০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন পরীমণি!

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫১২

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ চলাকালেই সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।” পোস্টের সঙ্গে তিনি কয়েকটি হাসির ইমোজিও যুক্ত করেন।

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার পড়ে। তবে পোস্টটির মন্তব্য করার সুযোগ (কমেন্ট) বন্ধ রেখেছেন এই অভিনেত্রী।

পরীমণির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। বিভিন্ন সময়ে তার একাধিক বিয়ে ও বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে এক পুত্রসন্তান রয়েছে। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

বর্তমানে একক মা (সিঙ্গেল মাদার) হিসেবে ছেলে পুণ্যকে নিয়ে জীবন কাটাচ্ছেন পরীমণি। পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।

তবে তার সাম্প্রতিক ফেসবুক পোস্টটি নিছক রসিকতা নাকি ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত—এ বিষয়ে অভিনেত্রী আর কোনো ব্যাখ্যা দেননি।

সর্বাধিক পঠিত

জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পলাতক মেজর (অব.) মোজাফফর হোসেন আটক

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন পরীমণি!

আপডেট: ০১:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬