১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখিকা ই. জিন ক্যারলকে ৫৬ লাখ ডলার পরিশোধ করলেন ট্রাম্প

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫১৬

যৌন নিপীড়ন ও মানহানির মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখিকা ই. জিন ক্যারলকে ৫৬ লাখ ২০ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ পরিশোধ করেছেন। মঙ্গলবার (স্থানীয় সময়) ক্যারলের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ট্রাম্প ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করেছেন। এর মধ্যে ৫০ লাখ ডলারের মূল ক্ষতিপূরণের পাশাপাশি আপিল চলাকালে জমা হওয়া সুদের অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের পোশাক পরিবর্তনের কক্ষে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেন বলে দাবি করেন লেখিকা ই. জিন ক্যারল।

পরবর্তীতে ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওই অভিযোগ অস্বীকার করেন। ক্যারলের অভিযোগ, ওই পোস্টের মাধ্যমে তার মানহানি করা হয়েছে।

২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী করে ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ট্রাম্প ওই রায়ের বিরুদ্ধে আপিল করলেও ফেডারেল আপিল আদালত রায় বহাল রাখে। পরে গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও মামলাটি পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশ অনুযায়ী ট্রাম্প ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করেন।

তবে ট্রাম্প শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আইনজীবীদের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে ২০২৪ সালে ই. জিন ক্যারলের করা আরেকটি মানহানি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার যে রায় হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধেও তিনি এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

সর্বাধিক পঠিত

দেশনায়ক তারেক রহমানের ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ

যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখিকা ই. জিন ক্যারলকে ৫৬ লাখ ডলার পরিশোধ করলেন ট্রাম্প

আপডেট: ১০:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬