০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শার্শার পাঁচভূলাট সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫২০

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.২ গ্রাম গাঁজাসহ আমিরুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক আমিরুল ইসলাম শার্শা উপজেলার শিকড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই ২০২৬) রাতে পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.২ গ্রাম গাঁজাসহ আমিরুল ইসলামকে হাতেনাতে আটক করেন।

বিজিবির অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

আজ শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব

শার্শার পাঁচভূলাট সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট: ০১:১৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬