০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫০৯

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ৪২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পলাতক মেজর (অব.) মোজাফফর হোসেন আটক

শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৪২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

আপডেট: ০১:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬