০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

অভয়নগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫১৬

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক মল্লিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শান্ত ইসলাম (২৬) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) রাতে উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া চারা বটতলা এলাকার বাচ্চু মল্লিকের ছেলে। তিনি নওয়াপাড়া গ্রুপের একজন কর্মী ছিলেন। আহত শান্ত ইসলামও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে তারেক মল্লিক ও শান্ত ইসলাম মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারেক মল্লিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী শান্ত ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

আপডেট: ১০:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬