১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পুটখালী সীমান্তে অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫১৫

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য এবং অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুটখালী সীমান্তে অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

আপডেট: ১০:৪৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬