০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫৫১

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর কালীরহাট এলাকায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) বিকেলে পার্বতীপুরের আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন।

নিহতরা হলেন রিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী (৪০) এবং তাদের মেয়ে পল্লবী রানী (১৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিপেন চন্দ্র রায়ের দেওয়া খবরে স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াকিন আলী ঘটনাস্থলে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১২ দিন আগে পল্লবী পরিবারের অমতে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলায় বিয়ে করেন। এরপর থেকেই পরিবারে অশান্তি চলছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিনও পারিবারিক বিষয় নিয়ে রিপেন চন্দ্র রায়ের সঙ্গে স্ত্রী ও মেয়ের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মারধরের ঘটনাও ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।

এর কিছু সময় পর বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মা ও মেয়েকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার ফল—সেটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. কামাল হোসেন বলেন, ঘরের সিলিং ফ্যান থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক উপদেষ্টাদের

দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ

আপডেট: ১০:০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬