০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫৫৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের পথে তার নিরাপত্তা বহরের একটি গাড়িতে ইটের টুকরা আঘাত করার ঘটনা ঘটেছে। ঘটনাটি দুর্ঘটনাবশত নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সেদিন সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। বহরের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী একটি বাসের ভেতরে দাঁড়িয়ে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন। এ সময় বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনের অংশে হঠাৎ একটি ইটের টুকরা এসে আঘাত করে।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কোনো চলন্ত গাড়ির চাকা থেকে ছিটকে এসেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক উপদেষ্টাদের

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ

আপডেট: ১২:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬