০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ফেসবুকে মাদক সেবনের ছবি প্রকাশের জেরে যুবককে মারধরের অভিযোগ,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫১৫

যশোর শহরতলীর আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় ফেসবুকে মাদক সেবনের একটি ছবি প্রকাশকে কেন্দ্র করে শাকিল হোসেন (২৭) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা রুবি খাতুন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুলাই সন্ধ্যার পর শাকিল হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্থানীয় যুবক রাজের ইয়াবা সেবনের একটি ছবি প্রকাশ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার ওপর হামলার পরিকল্পনা করেন।

অভিযোগ অনুযায়ী, ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শাকিলের পথরোধ করে রিপন কলু, তারেক হাসান অন্তর, সাজান কলু, রাজ এবং অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় তারা লাঠি, সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করেন।

হামলায় শাকিলের হাত, পা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা মারধর অব্যাহত রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

আহতের মা রুবি খাতুন জানান, তার ছেলে বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তি করার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময়ও পুনরায় হামলার আশঙ্কা রয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সর্বাধিক পঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেসবুকে মাদক সেবনের ছবি প্রকাশের জেরে যুবককে মারধরের অভিযোগ,

আপডেট: ০৯:৫৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬