০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মেহেরপুরে গভীর রাতে নারী ও শিশুকে লক্ষ্য করে এসিডভর্তি বোতল নিক্ষেপের অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫০৯

মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় গভীর রাতে এক নারী ও একটি শিশুকে লক্ষ্য করে এসিডভর্তি কাঁচের বোতল নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে বোতল দুটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মায়া খাতুন জানান, প্রচণ্ড গরমের কারণে তিনি তার ভাগ্নে হুজাইফাকে নিয়ে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় পাশের একটি ভবনের ছাদ থেকে তাদের লক্ষ্য করে পরপর দুটি এসিডভর্তি কাঁচের বোতল ছুড়ে মারা হয়। তবে বোতল দুটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ভেঙে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

তিনি আরও অভিযোগ করেন, তার চিৎকারে দুই ব্যক্তি ওই ভবনের ছাদ থেকে দ্রুত নিচে নেমে মোটরসাইকেলে করে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙা বোতলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, “কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বাধিক পঠিত

শার্শায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার,

মেহেরপুরে গভীর রাতে নারী ও শিশুকে লক্ষ্য করে এসিডভর্তি বোতল নিক্ষেপের অভিযোগ

আপডেট: ০১:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬