০২:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৫১২

যশোরের ঝিকরগাছা উপজেলার নোয়ালি বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারুফ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন লাবিব (১৯) নামে আরও এক যুবক। শনিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ উপজেলার নোয়ালি গ্রামের জাকির হোসেনের ছেলে এবং আহত লাবিব একই গ্রামের জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হেলমেট ছাড়াই একটি মোটরসাইকেলে করে নোয়ালি বাজার পার হয়ে বাঁকড়া এলাকার দিকে যাচ্ছিলেন মারুফ ও লাবিব। পথিমধ্যে আব্দুল আলীমের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লাবিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং হেলমেট ব্যবহার না করায় দুর্ঘটনার পর হতাহতের ঘটনা আরও গুরুতর হয়েছে।

সর্বাধিক পঠিত

শার্শায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার,

ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত,

আপডেট: ১১:০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬