০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

শার্শায় বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ মাদক কারবারি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৫১৩

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার কদমতলা বারোপোতা গ্রামের শহিদুল সরদারের ছেলে ইদ্রিস আলী (৩০), শার্শা উপজেলার নাভারণ বরুজবাগান গ্রামের হাশেম আলীর ছেলে ইস্রাফিল হোসেন (২৪) এবং শার্শা থানার সমন্ধকাটি মিস্ত্রিপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মুন্না হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দক্ষিণ বুরুজবাগান এলাকার আবুল বাশারের বাড়ির সামনে, নাভারণ আনসার ক্যাম্প থেকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

সংবাদ প্রকাশের পর পুলিশের হাত থেকে বাঁচতে আ. লীগ ক্যাডার আলালের দৌড়ঝাঁপ, দলীয় লোকজনের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহের অভিযোগ

শার্শায় বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ মাদক কারবারি

আপডেট: ১০:৩৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬