০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ইয়াবা-ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৫১৩

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা, ফেন্সিডিল, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ধানখালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪২)।

বৃহস্পতিবার (২৫ জুন) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল এবং বেনাপোল বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় তাকে আটক করেন।

বিজিবি সূত্র জানায়, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ৩ হাজার ৯১০ পিস ভারতীয় ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার ৪২০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তপথে মাদক পাচার রোধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে বিজিবির অভিযানে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ইয়াবা-ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

আপডেট: ১১:৫৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬