০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আপনাদের পাশে আছি’— শার্শার বন্যাকবলিত এলাকা ঘুরে আশ্বাস বিএনপি নেতাদের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৬৯১

নিজস্ব প্রতিবেদক:

টানা বর্ষণ ও ভারতের উজানের পানিতে প্লাবিত যশোরের শার্শা উপজেলার ভবানিপুর, দাদখালী, রুদ্রপুর, গোগা বিলপাড়া ও বাইকোলা এলাকার ইছামতী নদী সংলগ্ন ভাঙা ভেড়িবাঁধ, নষ্ট স্লুইসগেট এবং পানিবন্দী মানুষের বাড়িঘর পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা প্লাবিত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরে দাদখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়।

কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন—

কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দীন আহম্মেদ।

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সব স্তরের নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তারই অংশ হিসেবে আজ প্লাবিত এলাকায় মানুষের দুঃখ-দুর্দশা দেখতে ও সান্ত্বনা দিতে এসেছি।

তারা অভিযোগ করেন, বর্তমান আওয়ামী সরকার কাগজ-কলমে বরাদ্দ দেখিয়ে কাজ না করে দুর্নীতি করেছে, কিন্তু বন্যাকবলিত মানুষের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বক্তারা প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ, গরিব ও গৃহহীনদের পুনর্বাসনসহ সার্বিক উন্নয়ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহমেদ ।

যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, কবির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ

সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনাদের পাশে আছি’— শার্শার বন্যাকবলিত এলাকা ঘুরে আশ্বাস বিএনপি নেতাদের

আপডেট: ০৯:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫