০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫১৩

স্টাফ রিপোর্টার | 

যশোরের চৌগাছা উপজেলায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মুক্তদাহ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টার পর তিনি মারা যান।

নিহত জুয়েল রানা উপজেলার মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের জেরে একই গ্রামের কয়েকজনের সঙ্গে জুয়েল রানার দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউসুফ, কাশেম, বাবুসহ কয়েকজন জুয়েল রানার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে তার দুই পা হাঁটুর নিচ থেকে ভেঙে যায়। এরপর আহত অবস্থায় তাকে একটি ভ্যানে তুলে স্থানীয় বাজারের একটি দোকানের মধ্যে আটকে রাখা হয়। সেখানে আবারও তাকে নির্যাতন ও মারধর করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

নিহতের স্ত্রী জানান, তিনি স্বামীকে রক্ষার চেষ্টা করলে হামলাকারীরা তাকে বাধা দেয় এবং ওড়না দিয়ে বেঁধে রাখে। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তারা উদ্ধার পান। গুরুতর আহত জুয়েল রানাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত জুয়েল রানা আওয়ামী লীগ-সমর্থক ছিলেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বিএনপি-সমর্থক। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”

পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি অব্যাহত রয়েছে।

ছবি ক্যাপশন:
চৌগাছার মুক্তদাহ গ্রামে রাজনৈতিক বিরোধের জেরে হামলার শিকার জুয়েল রানা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

চৌগাছায় রাজনৈতিক বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা,

আপডেট: ০২:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬