০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

অ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় বিএনপির মানববন্ধন,

আলমগীর হোসেন, বেনাপোল প্রতিনিধি |

শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৭ জুন) সকাল ১১টায় শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন শুরু হয়ে শার্শা থানার সামনে পর্যন্ত বিস্তৃত হয়। কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মামলা-মোকদ্দমায় আইনি সহায়তা প্রদান করে আসছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি পরিকল্পিত, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা মামলার বিষয়টি নিরপেক্ষভাবে পুনঃতদন্তের জন্য শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, অন্যথায় পর্যায়ক্রমে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা এবং সাবেক যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খান মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে থানা ঘেরাও, সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনের মধ্য দিয়ে তাদের আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

সর্বাধিক পঠিত

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, ১১ জুন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন

অ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় বিএনপির মানববন্ধন,

আপডেট: ০৪:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬