বেনাপোল সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের কর্মচারী নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত নেতৃবৃন্দ সোমবার (১ জুন) দুপুর ২টায় শার্শা উপজেলার বিশিষ্ট রাজনৈতিক নেতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-৮৫১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আলহাজ নুরুজ্জামান লিটনের দলীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে নবনির্বাচিত নেতারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং বেনাপোল সি অ্যান্ড এফ খাতের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ বলেন, “সকলের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা বেনাপোল সি অ্যান্ড এফ সেক্টরে আরও সুশৃঙ্খল, আধুনিক ও উন্নয়নমুখী ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব।”
তারা ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, স্থানীয় ব্যবসায়ী মহলে এ সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বেনাপোল সি অ্যান্ড এফ খাতে আরও গতিশীলতা ও সমন্বয় বৃদ্ধি পাবে।










