০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

যশোরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫১৩

যশোর জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল), যশোরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশেক হাসান এবং সৈয়দ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, এ ধরনের আর্থিক সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার,

যশোরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ

আপডেট: ০৪:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬