০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫৩৬

যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, বিশেষ টহল দলের অভিযানে ভারতীয় ৬৬টি শাড়ি, ৯ কেজি চা-পাতা এবং ২০৯টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি জানান, বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

৭ মাসেও নিষ্পত্তি হয়নি শেখ হাসিনার সাজা বাড়ানোর আপিল

যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক

আপডেট: ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬