০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৫৯১

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল স্থল বন্দরের নতুন কার্গো ভেহিকেল টার্মিনালের প্রধান গেট থেকে সাইবেরিয়ান ভিসা করা বাংলাদেশী ২০টি পাসপোর্ট সহ
বোছারাম পরামানিক (৩৫) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে বন্দর এলাকায় নিয়োজিত নিরাপত্তাকর্মী আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক বোছারাম ভারতের উত্তর ২৪ পরগনা জেলার
বনগাঁও থানার কলোপুর বেলের মাঠ গ্রামের
গোষ্ঠ পরামানিকের ছেলে। তার ট্রাক নং WB 25 F 4310

বেনাপোল স্থলবন্দর আনসার ক্যাম্পের ইনচার্জ পিসি এইচ এম হেলাল উজ্জামান জানান, গোপন সংবাদে জানতে পারি, একজন ভারতীয় ট্রাক ড্রাইভার পাসপোর্টগুলো নিয়ে টার্মিনালের প্রধান গেটে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ২০টি পাসপোর্ট সহ তাকে আটক করা হয়। এসব পাসপোর্ট সে ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকানোর চেষ্টা করছিলেন বলে জানান ওই ট্রাক ড্রাইভার। উদ্ধার করা সবগুলো পাসপোর্টে গত ২৪ জুন সার্বিয়ার ভিসা লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে অবৈধভাবে অনুপ্রবেশের উদ্দেশ্যে এই পাসপোর্টগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল।
আটক ট্রাক ড্রাইভারকে পাসপোর্টসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে জানান এই কর্মকর্তা।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জখম

বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক

আপডেট: ০১:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫