যশোর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কামরুজ্জামান বাপ্পিকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শাহ নেওয়াজ ইমরান।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেনজির বিশ্বাস। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন এবং মাসুদ কায়সার ইস্তিকে।
শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন এ কমিটির মাধ্যমে যশোরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।





















